২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে, তোমাদের প্রতি অধ্যায়ের সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায়ের এক কথায় উত্তর বা জ্ঞানস্তরের প্রশ্নসমূহ দেওয়া হলো। তৃতীয় অধ্যায় (বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নির্দশন) এক কথায় উত্তর দাও/ জ্ঞানস্তরের প্রশ্ন: প্রশ্ন :আমাদের প্রিয় মাতৃভূমির নাম কী? উত্তর: বাংলাদেশ। প্রশ্ন :কোন দেশের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ? উত্তর: বাংলাদেশ। প্রশ্ন :দীর্ঘদিন থেকে এদেশে কেমন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে আসছে? উত্তর: বিভিন্ন জাতি ও ধর্মের প্রশ্ন :দেশের বিভিন্ন স্থানে কী রয়েছে? উত্তর: নানা নির্দশন। প্রশ্ন :বাংলাদেশের বিশেষ খ্যাতনামা ঐতিহাসিক স্থানের নাম কী? উত্তর: মহাস্থানগড়। প্রশ্ন :কখন থেকে মহাস্থানগড় বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করছে? উত্তর: খ্রিষ্টপূর্ব চার শতক থেকে পরবর্তী পনেরো শত বছরের বেশি সময়কালের। প্রশ্ন :মহাস্থানগড়ে কী কী রয়েছে? উত্তর: বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্নগর ’পুণ্ড্রনগর’ এর ধবংসাবশেষ। প্রশ্ন :মৌর্য আমলে কী প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর: ’পুন্ড্রনগর’ প্রশ্ন :’পুণ্ড্রনগর’ কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: করতোয়া। প্রশ্ন :করতোয়া নদীর কোন তীরে মহাস্থানগড় অবস্থিত? উত্তর: পশ্চিম তীরে। প্রশ্ন :মহাস্থানগড়ের মাটি খুঁড়ে কী উদ্ধার করা হয়েছে? উত্তর: ঐতিহাসিক নিদর্শণ। প্রশ্ন :ব্রাক্ষী শিলালিপি কোথায় পাওয়া গেছে? উত্তর: মহাস্থানগড়ে। প্রশ্ন :বাংলার প্রাচীনতম শিলালিপির নাম কী? উত্তর: ব্রাক্ষী শিলালিপি। প্রশ্ন :কোথায় গোবিন্দ ভিটা , লক্ষীন্দরের মেধও গোকুল মেধ নামে ধর্মীয় পুরার্কীতি রয়েছে? উত্তর: মহাস্থানগড়ে। প্রশ্ন :কোথায় প্রাচীনকালের একটি দুর্গ ভাঙা অবস্থায় এখনো দেখতে পাওয়া যায়? উত্তর: মহাস্থানগড়ে। প্রশ্ন :মহাস্থানগড়েরর দূর্গটির পূর্বদিকে এবং অপর তিন দিকে কিসের চিহ্ন রয়েছে? উত্তর: পূর্বদিকে করতোয়া নদী এবং অপর তিন দিকে চওড়া খাদের চিহ্ন রয়েছে। প্রশ্ন :দুর্গের ভিতরে কীসের খণ্ড রয়েছে? উত্তর: পাথরের খণ্ড। প্রশ্ন :কী পাথরে নামে এক টুকরা বিশেষ ধরনের পাথর পাওয়া গেছে? উত্তর: খোদাই পাথর নামে। প্রশ্ন :খোদাই পাথরেরর লম্বা ও চওড়া কত মিটার? উত্তর: ৩.৩৫ মিটার লম্বা এবং ০.৯১ মিটার চওড়া। প্রশ্ন :মহাস্থানগড়ের দক্ষিণ পূর্ব- কোণে মুঘল আমলের নির্মিত কী রয়েছে? উত্তর: এক গুম্বুজের একটি মসজিদ। প্রশ্ন :নরসিংদী জেলার পাশাপাশি গ্রাম দুটির নাম কী? উত্তর: ওয়ারী ও বটেশ্বর। প্রশ্ন :নরসিংদী জেলার কোথায় গুরুত্বপূর্ন প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে? উত্তর: ওয়ারী ও বটেশ্বরে। প্রশ্ন :প্রত্নস্থলের সন্ধান প্রাপ্ত জায়গাটি কী নামে পরিচিত? উত্তর: ওয়ারী ও বটেশ্বর।