ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচ এস সি পরীক্ষায় ব্যবসায় নীতি ও প্রয়োগ অধ্যায়ের পাঠদান শেষে কতিপয় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর দেয়া হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের দ্বিতীয়পত্রে ব্যাংকিং অংশে কেন্দ্রীয় ব্যাংক অধ্যায় পাঠদান শেষে তোমাদের সুবিধার্থে কতিপয় জ্ঞান মূলক প্রশ্ন বের করা হল। উক্ত জ্ঞানমূলক প্রশ্ন থেকে কিছু প্রশ্ন বহুনির্বাচনি জ্ঞানমূলক অংশে আসতে পারে, কিছু প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নে রূপান্তর করা যেতে পারে এবং কিছু প্রশ্ন দিয়ে উদ্দীপক তৈরী করা যেতে পারে। উক্ত উদ্দীপক থেকে আবার জ্ঞানমূলক উত্তর বের করা যেতে পারে। সেই হিসাবে প্রতিটি অধ্যায়ের খুব সীমিত জ্ঞান মূলক প্রশ্ন উদ্দীপক তৈরী করার জন্য নির্বাচন করা যেতে পারে। তার মানে আমরা এটাই বুঝতে পারলাম প্রতিটি অধ্যায় পাঠদান শেষে আমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহ বের করে ফেলবো এবং এই সব জ্ঞানমূলক প্রশ্ন থেকে আমরা কিছু প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নে এবং তথ্যবহুল বিশ্লেষণাত্নক কিছু জ্ঞানমূলক প্রশ্ন থেকে উদ্দীপক এবং উদ্দীপক থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতাস্তরের প্রশ্ন এবং এই সব প্রশ্নের জ্ঞানমূলক উত্তর এবং অধ্যায়ের পঠিত জ্ঞান থেকে জ্ঞানস্তরের পরবর্তী স্তরসমূহের বিশ্লেষণ জানতে পারব। ৫১. ব্যাংক অব ইংল্যান্ড কত সালে ব্যাংক হার নীতির প্রচলন ঘটায় ? উত্তর: ব্যাংক অব ইংল্যান্ড ১৮৩৯ সালে ব্যাংক হার নীতির প্রচলন ঘটায়। ৫২. জমার হার পরিবর্তন নীতির উদ্ভব ঘটায় কত সালে? উত্তর: জমার হার পরিবর্তন নীতির প্রথম উদ্ভব ঘটায় মার্কিণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম ১৯৩৩ সালে। ৫৩. ব্যাংক অব ইংল্যান্ড কত সালে খোলা বাজার নীতির উদ্ভব ঘটায় ? উত্তর: ব্যাংক অব ইংল্যান্ড ১৯১৪ সালে খোলা বাজার নীতির উদ্ভব ঘটায়। ৫৪. নিকাশ ঘর কী ? উত্তর: যে ঘরে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে কোন নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের তালিকাভূক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহের তাদের পরস্পরের মধ্যকার আন্ত:ব্যাংকিং দেনা-পাওনা নিস্পত্তি করে তাকে নিকাশ ঘর বলে। ৫৫. সর্ব প্রথম কোন দেশে নিকাশ ঘরের প্রসার ঘটে ? উত্তর: সর্ব প্রথম ইংল্যান্ডে নিকাশ ঘর ব্যবস্থার প্রসার ঘটে। ৫৬. লোম্বার্ডি স্টিটের মহাজনরা কোথায় বসে তাদের মধ্যকার লেনদেন সিস্পত্তি করত ? উত্তর: লোম্বার্ডি স্ট্রিটের মহাজনরা Merchant House-এ বসে তাদের মধ্যকার লেনদেন সিস্পত্তি করত। ৫৭. নিকাশ ঘর সম্পর্কে সর্ব প্রথম কে চিন্তাভাবনা করেন ? উত্তর: নিকাশ ঘর সম্পর্কে সর্ব প্রথম আরভিল নামক একজন ব্যাংকার চিন্তাভাবনা করেন। ৫৮. বর্তমানে বাংলাদেশে কয়টি শহরে নিকাশ ঘর ব্যবস্থা চালু রয়েছে ? উত্তর: বর্তমানে বাংলাদেশে ১৬ টি শহরে নিকাশ ঘর ব্যবস্থা চালু রয়েছে। ৫৯. সোনালী ব্যাংক কয়টি নিকাশ ঘরের কেন্দ্র পরিচালনা করে ? উত্তর: সোনালী ব্যাংক ৯ টি নিকাশ ঘরের কেন্দ্র পরিচালনা করে। ৬০. কারা নিকাশ ঘরের সদস্য? উত্তর: তালিকাভূক্ত বাণিজ্যিক ব্যাংক নিকাশ ঘরের সদস্য। ৬১. বিধিবদ্ধ তারল্য কী? উত্তর: তালিকাভূক্ত ব্যাংক সমূহকে বাধ্যতামূলক ভাবে তার সংগ্রহীত আমানতের যে অংশ নগদে এবং ট্রেজারী বিল কিনে কেন্দ্রীয় ব্যাংককে সংরড়্গণ করতে হয় তাকে বিধিবদ্ধ তারল্য বলা হয়। ৬২. বিধিবদ্ধ তারল্যের পরিমাণ মোট আমানতের কত? উত্তর: বিধিবদ্ধ তারল্যের পরিমাণ মোট আমানতের ১৯%। ৬৩. বাংলাদেশের কোন ব্যাংক স্থানীয় পর্যায়ে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে ? উত্তর: বাংলাদেশের সোনালী ব্যাংক স্থানীয় পর্যায়ে নিকাশ ঘরের দায়িত্ব পালন করে।