ডিআইইউতে ‘সিসকোতে ক্যারিয়ার গঠন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনালি ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সিসকো লোকাল একাডেমীর উদ্যোগে ‘সিসকোতে ক্যারিয়ার গঠন’ শীর্ষক এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গতকাল এই ওয়ার্কশপে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ফখরে হোসেন। বিশ্ব ব্যাংকের এইচইকিউইপি প্রকল্ডের আইটি কনসালটেন্ট মাকসুদুর রহমান ভূঁইয়া কর্মশালায় অতিথি হিসাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ওয়ার্কশপে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।