এডেটা পোর্টেবল হার্ডডিস্ক

গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এডেটা ব্র্যান্ডের এইচভি৬১০ মডেলের পোর্টেবল হার্ডডিস্ক। সুপারস্পিড ৩.০ ইন্টারফেসের এই এক্সটার্নাল হার্ডডিস্কটি দ্রুত তথ্য আদান-প্রদানে সক্ষম। এটি ইউএসবি ২.০ ইন্টারফেসও সমর্থন করে। এতে রয়েছে অপসারণযোগ্য স্মার্ট কভার, তথ্য আদান-প্রদানের অবস্থা বুঝাতে রয়েছে এলইডি লাইটের সূচক। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ ৫০০ জিবি স্টোরেজের মূল্য ৫,২০০ টাকা এবং ১ টেরাবাইট স্টোরেজের মূল্য ৭,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯০৪, ৯১৮৩২৯১।