ডি-লিংক স্টোরেজ ডিভাইস

পিসি’র গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে স্টোর করার সুবিধাসম্পন্ন নেটওয়ার্ক স্টোরেজ বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডি-লিংক ব্র্যান্ডের ডিএনএস-৩২৫ মডেলের এই ব্যাকআপ স্টোরেজ ডিভাইসে রয়েছে ২ বে-ড্রাইভ কেস। এর প্রতিটি কেস ২ টেরাবাইট পর্যন্ত তথ্য ধারণে সক্ষম। অফিসে ২০-২৫টি ডেস্কটপ, ল্যাপটপ ও স্মার্টফোনের তথ্য এতে সংরক্ষণ করা যাবে। এতে আইপি ক্যামেরায় ধারণকৃত ছবিও সংরক্ষণ করা যায়। মূল্য ২৩,০০০ টাকা। ফোন :০১৯৩৩৩১৯৫৮৯।