২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলা স্মৃতিশ সানা সহকারী শিক্ষক এস ও এস হারম্যান মেইনার কলেজ ঢাকা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য আজ অধ্যায়ভিত্তিক বিপরীত শব্দ আলোচনা করা হলো: এই দেশ এই মানুষ: ১। বাঙালি - অবাঙালি ২। সার্থক - ব্যর্থ ৩। দেশ - বিদেশ ৪। শ্রদ্ধা - অশ্রদ্ধা ৫। সংখ্যাগরিষ্ঠ - সংখ্যালঘিষ্ঠ ৬। দূরে - নিকটে ৭। গৌরব - অগৌরব ৮। সৌভাগ্য - দুর্ভাগ্য ৯। সুখ্যাতি - কুখ্যাতি ১০। আনন্দ - বিষাদ ১১। অল্প - অধিক ১২। আপন - পর। ১৩। বন্ধু - শত্রু ১৪। ভালোবাসা - ঘৃণা ১৫। পূর্ণিমা - অমাবস্যা। ফেব্রুয়ারির গান: ১। মুগ্ধ - বিরক্ত ২। মধুর - তিক্ত ৩। শহিদ - গাজি ৪। ছেলে - মেয়ে সুন্দরবনের প্রাণী: ১। উপকার - অপকার ২। প্রয়োজনীয় - অপ্রয়োজনীয় ৩। সুন্দর - কুিসত ৪। নিষিদ্ধ - প্রসিদ্ধ ৫। দক্ষ - অদক্ষ ৬। সত্য - মিথ্যা ৭। ধ্বংস - সৃষ্টি ৮। যৌবন - বার্ধক্য ৯। পণ্ডিত - মূর্খ ১০। ভ্রাতা - ভগ্নি ১১। শেষ - শুরু ১২। সেকাল - একাল ১৩। ক্ষতিকর - লাভজনক ১৪। বর্তমান - অতীত ১৫। স্মরণ - বিস্মরণ। ১৬। অপরাধ - নিরাপরাধ ১৭। চিন্তিত - নিশ্চিন্ত ১৮। উচিত - অনুচিত। সংকল্প: ১। আকাশ - পাতাল ২। বরণ - বর্জন ৩। আশা - নিরাশা ৪। বীর - কাপুরুষ ৫। সাহসী - ভীরু ৬। জীবন - মরণ ৭। বদ্ধ - মুক্ত ৮। স্বর্গ - নরক। হাতি আর শেয়ালের গল্প: ১। সভ্য - অসভ্য ২। অহংকার - নিরহংকার ৩। বুদ্ধিমান - বোকা ৪। শক্তিশালী - দুর্বল ৫। দুর্বিনীত - বিনীত ৬। স্বাধীন - পরাধীন ৭। শান্তি - যুদ্ধ ৮। ভয় - সাহস ৯। ধ্বনি - প্রতিধ্বনি ১০। অসীম - সসীম। শব্দদূষণ: ১। শহর - গ্রাম ২। ঘুম - জাগরণ ৩। গলিপথ - রাজপথ ৪। হইচই - নিরব ৫। নিশি - দিবা বিজ্ঞান হিমন এডওয়ার্ড গমেজ সহকারি শিক্ষক সেন্ট গ্রেগরী’জ হাই স্কুল, ঢাকা প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে, তোমাদের প্রতি অধ্যায়ের সর্বোচ্চ প্রস্তুতির জন্য আজ বিজ্ঞান বিষয়ের স্বাস্থ্য বিধি অধ্যায়ের এককথায় প্রশ্নোত্তর দেয়া হলো। যা তোমাদের শূন্যস্থান পূরনেও কাজে আসবে। স্বাস্থ্য বিধি আমাদের চারপাশে কী ছড়িয়ে আছে? উত্তর: রোগজীবানু। কী খালি চোখে দেখা যায় না? উত্তর: রোগজীবানু। রোগজীবানু কোথায় প্রবেশ করে? উত্তর: আমাদের শরীরে। কিছু কিছু রোগজীবানু কোথায় ছড়ায়? উত্তর: পানিতে। কীট পতঙ্গের মাধ্যমে আমাদের শরীরে কী প্রবেশ করে? উত্তর: রোগজীবানু। কী ছাড়া আমরা বাঁচতে পারি না? উত্তর: পানি। পানি কী হতে হবে? উত্তর: নিরাপদ। আমাদের জীবনে কী অত্যন্ত গুরুত্বপূর্ণ? উত্তর: পানি। পানির স্তর থেকে আমরা কী পেয়ে থাকি? উত্তর: পানি। পানি নিরাপদ না হলে কী ছড়ায়? উত্তর: রোগ। পানিবাহিত রোগগুলো কী কী? উত্তর: ডায়রিয়া, কলেরা ইত্যাদি। পানিবাহিত রোগ ছাড়াও কিসের মাধ্যমে রোগ ছড়ায়? উত্তর: বায়ুর মাধ্যমে। যে সকল রোগের জীবানু বাতাসের মাধ্যমে ছড়ায় সে গুলোকে কী রোগ বলে? উত্তর: বায়ুবাহিত। হাম, বসন্ত কী বাহিত রোগ? উত্তর: বায়ুবাহিত। কফ, থুথু, মুখ, বন্ধ কৌটায় ফেলে কী করতে হবে? উত্তর: মাটিতে চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। সুস্থ মানুষ কী নেয়ার সময় বাতাসের সঙ্গে ঐ জীবানু আমাদের শরীরে প্রবেশ করে? উত্তর: শ্বাস। কিসের সময় মানুষদের সর্তক থাকতে হবে? উত্তর: বসন্তের গুটি শুকিয়ে যাওয়ার সময়। যক্ষা প্রতিরোধের জন্য শিশুকে কী টিকা দিতে হয়? উত্তর: বি সি জি। কোন রোগীর কফ, থুথু, হাচি কাশির মাধ্যমে জীবানু বাতাসে ছড়ায়? উত্তর: যক্ষা কোথায় যক্ষা রোগের চিকিত্সা বিনামূল্যে করার ব্যবস্থা রয়েছে? উত্তর: সরকারি স্বাস্থ্যকেন্দ্র। সোয়াইন ফ্নূ কেমন রোগ? উত্তর: সংক্রামক রোগ। কিসের কামড়ে ম্যালেরিয়া হয়? উত্তর: এনোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে। গোঁদ রোগ হয় কোন মশার কামড়ে? উত্তর: কিউলেক্স। সংক্রামক রোগ থেকে রক্ষা পেতে হলে কী থাকতে হবে? উত্তর: পরিস্কার পরিচ্ছন্ন। হাঁচি, কাশি হলে মুখে কী দিয়ে ঢাকতে হবে? উত্তর: হাত বা রুমাল। এইচ ওয়ান এন ওয়ান কিসের ভাইরাস? উত্তর: সোয়াইন ফ্লুর। কত ফারেনহাইটের ওপরে জ্বর হলে সোয়াইন ফ্লু হয়েছে ধরে নিতে হবে? উত্তর: ১০৪ ডিগ্রি। সোয়াইন ফ্লুর লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে রোগীকে কী নিতে হবে? উত্তর: সম্পূর্ণ বিশ্রাম। প্রচুর কী পান করতে হবে? উত্তর: পানি। প্রয়োজনে কী দিতে হবে? উত্তর: স্যালাইন। জরুরি ভা েব কার পরার্মশ নিতে হবে? উত্তর: চিকিত্সকের কিসের প্রতিষেধক বের হয়নি? উত্তর: ডেঙ্গুর। ডেঙ্গু প্রতিরোধ করতে হলে কী জমতে দেয়া যাবে না? উত্তর: পানি জমতে দেওয়া যাবে না। কোথায় এডিস মশা বংশ বৃদ্ধি করে? উত্তর: পানিতে। এডিস মশা কখন কামড়ায়? উত্তর: সকাল ও সন্ধ্যার পর। কোন জ্বরে শিশুরা বেশি আক্রান্ত হয়? উত্তর: বাতজ্বর। কী পরীক্ষা করে বাতজ্বরের সংক্রমন সমন্ধে নিশ্চিত হওয়া যায়? উত্তর: রক্ত ও লালা পরীক্ষা করে। কী করলে বাতজ্বর সম্পূর্ণ ভালো হয়ে যায়? উত্তর: সময়মতো পুষ্টিকর খাবার গ্রহণ ও সুচিকিত্সার ব্যবস্থা করলে। বাতজ্বরে অবহেলা করলে কিসের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি? উত্তর: হূিপন্ড। শিশুর জন্মের পর থেকে কত বছর বয়স পযর্ন্ততার শৈশব কাল? উত্তর: পাঁচবছর। ছয় বছর বয়সের পর মেয়ে শিশুকে কী বলা হয়? উত্তর: বালিকা। ছয় থেকে দশ বছর পর্যন্ত কী কাল? উত্তর: বাল্যকাল। দশ বছরের পর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত সময়টাকে কী কাল বলে? উত্তর: বয়ঃসন্ধিকাল। মেয়েদের ও ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছর বয়সের মধ্যে? উত্তর: দশ বছরের পর থেকে উনিশ বছর বয়স পর্যন্ত। আট থেকে তের বছরের মধ্যে কাদের বয়ঃসন্ধিকাল শুরু হয়? উত্তর: মেয়েদের। ইংরেজি মো. জসিম উদ্দীন বিশ্বাস প্রভাষক, ইংরেজি বিভাগ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ সুপ্রিয় সমাপনী পরীক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। তোমরা জান dialogue তোমাদের নিকট নতুন একটি বিষয় যার পূর্ণ মান থাকবে ৫। মনোযোগ সহকারে পড়ে পরীক্ষার উত্তরপত্রে পরিচ্ছন্ন হাতের লেখা সহ উপস্থাপন করতে পারলে dialogue-এ অবশ্যই চমত্কার নম্বর পাওয়া যায়। তাই আজ তোমাদের জন্য dialogue দেওয়া হলো। তোমাদের জন্য আমরা পর্যায়ক্রমে ২০টি dialogue দেয়া হবে। Title situation . Write a dialogue about introducing yourself to another student. Respond with ‘would’ or ‘could’. (Speaker: Argha and Tamzid) Argha: Hello! May I introduce myself? I’m Argha. Tamzid: Hi! I’m Tamzid. Argha: How are you? Tamzid: Fine, thanks, and you? Argha: I’m also fine, thank you a lot. What’s your full name, please? Tamzid: Tamzid Hossain. You can call me Tamzid. Argha: That’s nice. Tamzid: Any way, would you please tell me where you are going now? Argha: I’m going to Chittagong to spend the vacation with my uncle. Tamzid: Wow! That’s great. Argha: Would you please tell me your destination? Tamzid: Of course, I’m going to Sylhet. Argha: That’s really enjoyable place. Tamzid: Well, it was really nice to meet you, Tamzid. Have a good time in Chittagong. Argha: Thanks. Nice to meet you, too, Argha. Bye and have fun in Sylhet. Tamzid: Bye.