চট্টগ্রামে গাড়ির ধাক্কায় রিকশাচালক নিহত

নগরীর ব্যস্ততম চট্টগ্রাম কাস্টমস হাউস মোড়ে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় একজন রিকশাচালক মারা গেছেন। নিহত রিকশাচালকের নাম মোহাম্মদ হাসান (২৮)। গতকাল ভোরে এই দুর্ঘটনাটি ঘটলেও এই ঘটনার জন্য দায়ী গাড়িটিকে শনাক্ত করা যায়নি। সকালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রিকশাচালককে স্থানীয় জনসাধারণ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, কাস্টমস মোড় থেকে মারাত্মক জখম অবস্থায় এ রিকশাচালককে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিত্সকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার পথেই রিকশাচালকের মৃত্যু হয়েছিল।