সুনামগঞ্জে লেগুনা-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাও এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, গাড়ি দু’টির অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আধঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। আহতরা সবাই লেগুনার যাত্রী। তাত্ক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।