জোকস
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২০:২৪
একটা চোখফুলিয়ে স্কুল থেকে বাড়ি ফিরল ছেলে। মা আঁতকে উঠে জিজ্ঞেস করলেন, এ কী! কীহয়েছে?
:জামানের সঙ্গে মারামারি করেছি।
:ছিঃ মারামারি করতে নেই। কাল স্কুলে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবে আর জামানের সঙ্গে বন্ধুত্ব করবে।
পরদিন ছেলে মিষ্টিনিয়ে স্কুলে গেল। কিন্তু ফিরল অন্য চোখটা ফুলিয়ে।
মা বললেন, আজ আবার কী হয়েছে?
:জামান আরও মিষ্টি চেয়েছে।
একলোক রাস্তার পাশের একটা দোকান থেকে ফোনে কথা বলছে—
:হ্যালো, আপনাদের অফিসে কি সুপারভাইজার পদে কোনো লোক লাগবে?...কী বললেন? আপনাদের ওখানে সুপারভাইজার পদে দক্ষ একজন লোক আছেন?...আচ্ছা ঠিক আছে, ঠিক আছে...রাখি।
ফোন রেখে লোকটিকে খুশিমনে টাকা দিতে দেখে ফোনের দোকানের দোকানি জানতে চাইল, ‘কী বিষয়? বলুন তো? ওখান থেকে ওরা বলল যে ওদের সুপারভাইজার লাগবে না, অথচ আপনি কি না এত খুশি?
‘আসলে আমিই ওখানকার সুপারভাইজার। আমার চাকরিটা আরও কিছুদিন নিশ্চিত জেনেই খুশি লাগছে...!’
ছেলের প্রশ্নে বিরক্ত হয়ে বাবা ছেলেকে বললেন—
:সারাক্ষণ খালি প্রশ্ন আর প্রশ্ন। আমার ছোটবেলায় আমি যদি আমার বাবাকে এত প্রশ্ন করতাম তাহলে কী হতো তাই শুধু ভাবছি।
:কী আর হতো! তাহলে আজ অন্তত আমার দু’একটা প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারতে... বলল ছেলেটি!
প্রেমিক :তোমার বাবার সাথে কি এখন কথা বলা যাবে?
প্রেমিকা :হ্যাঁ, এখন বাবার পায়ে জুতা নেই তো কাজেই যা বলার এখনই বলে এসো!