আগৈলঝাড়ায় ১২ দিন
ধরে স্কুলছাত্র নিখোঁজ
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২১:৪৭
আগৈলঝাড়ার ফুলশ্রী গ্রামের ইমানুর ইসলামের ছেলে ৫ম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন গত ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১০ জুলাই বোনের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাব্বির। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সাব্বিরের পিতা ইমানুর ইসলাম।