সিংগাইর থানার ওসির বাসায় চুরি
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২২:০৬
সিংগাইর থানার ওসির বাসায় ব্রিফকেস ভেঙ্গে ১ লক্ষ ৩০ হাজার টাকা চুরি করার অভিযোগে গোবিন্ধল গ্রামের আঃ করিম নামে একব্যক্তিকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার বাদি ওসি নিজেই। ওসি মোঃ লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোর আঃ করিম ১৪ জুলাই বাসায় ঢুকে ব্রিফকেস ভেঙ্গে টাকাগুলো নিয়ে যায় এবং সে চুরির কথা স্বীকার করলে তাকে আদালতে পাঠানো হয়। তবে টাকাগুলো তার কাছ থেকে উদ্ধার করা যায়নি।