গাইবান্ধা চেম্বার নির্বাচনে পারভেজ প্যানেল জয়ী
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২২:০৮
গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে সাবেক সভাপতি আবুল খায়ের মোরছেলীন পারভেজের প্যানেল বিজয়ী হয়েছে। ওই প্যানেল থেকে অর্ডিনারী গ্রুপে ৬ জন ও এসোসিয়েট গ্রুপে ৪ জন নির্বাচিত হন। অপরদিকে সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ হক্কানীর প্যানেলে অর্ডিনারী গ্রুপে ৬ জন ও এসোসিয়েট গ্রুপে ২ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অর্ডিনারী গ্রুপে বিজয়ী প্রার্থীরা হলো—জিয়াউল আলম ডালেস (৪০১), আবুল খায়ের মোরছেলীন পারভেজ (৩৯৮), মতলুবর রহমান (৩৯৮), হুমায়ুন কবির (৩৮৬), নওশের আলম (৩৭৯), আনোয়ারুল কাদির ফুল (৩৭৪), সেলিম মিয়া (৩৬৯), এমারুল ইসলাম সাবিন (৩৫৩), সাহারুল ইসলাম টিটু (৩৫৩), সুদেব কুমার চৌধুরী (৩৪৮), আব্দুল লতিফ হক্কানী (৩৪১) এবং এসোসিয়েট গ্রুপে দিলীপ কুমার সাহা (১৫১), মোক্তাদুর রহমান মিঠু (১৩০), আজাহারুল ইসলাম সনজু (১২৯), পিন্টু কুমার ভট্টাচার্য (১২৩), সানোয়ার হোসেন (১২২), ইমরান কবির শামীম (১১৮) নির্বাচিত হয়েছেন। জেলা প্রশাসনের এনডিসি জাহিদ নেওয়াজকে প্রধান নির্বাচন কমিশনার এবং ম্যাজিষ্ট্রেট মাকফুরুল হাসান আব্বাসী ও মেজবাউল ইসলামকে নিয়ে শনিবার সুষ্ঠুভাবে এ নির্বাচন পরিচালনা করেন।