স্কুলছাত্র ইমন হত্যায় ফতুল্লায় বিক্ষোভ
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২২:৩৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলীতে স্কুল ছাত্র ইমনকে নয় টুকরো করে হত্যার ঘটনায় সোমবার বিক্ষোভ করেছে তিন গ্রামের মানুষ ও ইমনের স্কুলের শিক্ষার্থীরা। দুপুর ১২টায় ইমনের স্কুলের সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল বের করে। এতে যোগ দেয় বক্তাবলী চর রাধানগর, কানাই নগর ও চর প্রসন্ন নগর গ্রামের শত শত মানুষ। এ সময় খুনের ঘটনায় জড়িতদের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভকারীরা ইমনের খুনীদের ফাঁসির দাবি জানায়। উল্লেখ্য, ১৩ জুন থেকে নিখোঁজ থাকার পর ২২ জুন স্কুল ছাত্র ইমনের নয় টুকরো লাশ উদ্ধার করা হয়।