ম্যান্ডেলা প্রতিদিনই সুস্থ হয়ে উঠছেন
প্রকাশ : ২২ জুলাই ২০১৩, ২২:৫৯
দক্ষিণ আফ্রিকার শান্তির প্রতীক নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা প্রতিদিনই উন্নতি হচ্ছে। নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন। গত ছয় সপ্তাহ ধরে হাসপাতালে চিকিত্সাধীন ম্যান্ডেলা। খবর এনডিটিভি’র।
ম্যান্ডলা সমপ্রতি ম্যান্ডেলার সমাধিস্থল নিয়ে বিতর্কের সম্মুখীন হন। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক বিরোধ দেখা দেয়। এমনউক বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। রবিবার হাসপাতালে বর্ণবাদবিরোধী নেতা মাদিবাকে দেখতে যান তার নাতি ম্যান্ডলা। তিনি বলেন, হাসপাতালে গিয়ে আমার খুব ভাল লাগছে। কারণ আমার দাদা প্রতিদিনই সুস্থ হয়ে উঠছেন। এক বিবৃতিতে তিনি তার পরিবারের সদস্যদের সমালোচনা করেন যারা বলেছিল ম্যান্ডেলাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। গত ৮ জুন ফুঁসফুঁসের সমস্যায় আক্রান্ত হয়ে প্রিটোরিয়া হাসপাতালে ভর্তি হন ম্যান্ডেলা।