নৌকা ডুবলেও মাছ শিকার!

মহাসমুদ্রে যেতে অনেকের ভয় লাগে। আর সেখানে নৌকা নিয়ে গেলে বুকটা সবসময় কাঁপতে থাকে কখন নৌকা ডুবে যায়। জীবনের ভয়ই সেখানে প্রধান্য পায়। কিন্তু নৌকা ডুবলেও জীবনের ভয়কে উপেক্ষা করে মাছ শিকারে জয়লাভ করেছেন যুক্তরাষ্ট্রের এক জেলে। খবর দ্য জর্ডান টাইমসের। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, ৫৪ বছর বয়সী জেলে অ্যান্থনি উইচম্যান ৪ দশমিক ২ মিটার আকৃতির একটি নৌকা নিয়ে কাওয়াই দ্বীপের পোর্ট অ্যালেন থেকে ১৬ মিটার দূরে হাওয়াই মহাসমুদ্রে মাছ শিকারে গিয়েছিলেন। তিনি আহি টুনা নামের ১০৪ কেজি মাছ শিকার করেছিলেন। হঠাত্ করে তার নৌকা ডুবে যায়। কিন্তু তিনি ভীত না হয়ে তার স্ত্রীকে ফোন করেন। তার স্ত্রী জেসিকা মিকেলসন কোস্ট গার্ডকে ফোন করে তার স্বামীকে সাহায্য করার জন্য। কোস্ট গার্ড তাকে উদ্ধার করতে হেলিকপ্টার ব্যবহার করে। তার বন্ধুরা অন্য একটি নৌকায় গিয়ে তার নৌকাটিও উদ্ধার করে। তবে এত কিছুর পরও সে মাছ ছাড়েনি। মাছ নিয়েই তিনি বন্দরে উঠে আসেন।