পায়ে বিজ্ঞাপন!

পত্রিকা, টেলিভিশন, রাস্তা-ঘাট এবং দেয়ালসহ সর্বত্রই বিজ্ঞাপনের ছড়াছড়ি। টেলি-ভিশনে বারবার বিজ্ঞাপন দেখে অনেকেই বিরক্তিবোধ করেন। এবার বিরক্তি আরো বাড়বে হয়তো। কারণ রাস্তায় বের হলেও মেয়েদের দিক তাকালেই আপনাকে বিজ্ঞাপনের পাল্লায় পড়তে হবে। কারণ এখন মানুষ ভাড়া করা হচ্ছে বিজ্ঞাপনের জন্য। আর এ ঘটনা ঘটছে জাপানে। খবর ডিজিটালস্পাইয়ের। জাপানের পিআর নামের একটি কোম্পানি নারীদের ভাড়া করেছে তাদের উরুতে বিজ্ঞাপন প্রচারের জন্য। যেসব নারীর বয়স ১৮ বছর এবং যারা টোকিওর রাস্তায় দিনে ৮ ঘণ্টা চলাফেরা করে তাদেরই ভাড়া করা হয়। কোম্পানিটির কনসালট্যান্ট হিদেনোরি অ্যাসুমি বলেন, রাস্তায় লোকেরা সাধারণত মেয়েদের উরুর দিকে তাকায়। তাদের উদ্ধুদ্ধ করতেই উরুতে বিজ্ঞাপন দেয়ার নীতি চালু করা হয়েছে। আর এটাই পরিপূর্ণ বিজ্ঞাপনের একটা ধরন। তিনি বলেন, এজন্য মেয়েদের শর্ট স্কার্ট এবং বড় ধরনের মোজা পরতে উত্সাহিত করা হচ্ছে। এছাড়া এজন্য নারীদের সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত থাকতে হবে।