বৃষ্টির বিয়ে

ওই দেখো ওড়ে মাছ বরফের দেশে টলটলে মিঠাজল আছে চাঁদ ঘেঁসে। ধবধবে সাদাবুড়ি কালো কেশ নিয়ে রঙধনু রঙ মাখে সাত রঙ দিয়ে। ঝুম তালে এসে মেঘ নেচে কথা বলে লাফালাফি করে মাছ পুকুরের জলে। কৈমাছ কাতরায় সাঁতরায় পুঁটি ব্যাঙগুলো ঘোলাজলে করে ছোটোছুটি। সবুজের মায়াটানে অবুঝের হাসি পাহাড়ের ভাঁজ ভাঙে বৃষ্টির বাঁশি। কদমের ফুলগুলো দুল পড়ে হাসে বৃষ্টির বিয়ে হলো আষাঢ়ের মাসে।