টেক ফ্যাশন
স্পোর্টিস
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:১৭
গুগল গ্লাস বাজারে এসেছে মাত্র কিছুদিন আগে। এই গ্লাসের মাধ্যমে মোটামুটিভাবে সব ধরনের কাজই করা যায়। বিশেষ করে এই গুগল গ্লাস ওয়াই-ফাই সমর্থন করার কারণে গ্লাসের মাধ্যমেই ইন্টারনেট ব্রাউজ কিংবা জিপিএস ব্যবহার করে বিভিন্ন স্থানের খোঁজও করা যায়। এ ছাড়া বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে এর মাধ্যমে শারীরিক পরিশ্রমের তথ্যও জানা যায়। শেষের কাজগুলোর জন্য গুগল গ্লাস বের হওয়ার অনেক আগেই বাজারে এসেছে স্পোর্টিস নামের একটি ডিভাইস। সানগ্লাসের সাথে এই ডিভাইসটি লাগিয়ে ব্যবহার করলে এর এলইডি লাইটগুলোর মাধ্যমে এটি শারীরিক পরিশ্রমের তথ্যগুলো মনিটর করে জানিয়ে দিতে পারে। সাইক্লিস্ট কিংবা ম্যারাথন দৌড়বিদদের জন্য এটি আদর্শ একটি গ্যাজেট হয়ে উঠতে পারে। এটি বিভিন্ন ধরনের সেন্সরের সাথে যুক্ত হতে পারে। ফলে শারীরিক পরিশ্রমের ফলে হূদস্পন্দনের পরিবর্তন সনাক্ত করতে পারে এটি। সাথে সাথে দৌড়ের গতিও জানিয়ে দেয় এটি। আবার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও এটি ক্যালরি বার্নসহ অন্যান্য তথ্য জানিয়ে দিতে সক্ষম।