টেকফটো
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:১৮
জেন রোবোটিকস সম্প্রতি তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন জেডআরআর সিস্টেম রোবট, যা বর্জ পরিস্কার করার কাজে ব্যবহার করা যায়। ছবিতে জেন রোবোটিকস-এর প্রধান বিজ্ঞানী ড. হ্যারি ভালপোলাকে দেখা যাচ্ছে এই রোবটটিকে অ্যাডজাস্ট করতে।
ছবিতে যে ডিভাইসটিকে পড়ে থাকতে দেখা যাচ্ছে, সেটি নানা ধরনের কাজ করতে পারে। এর সাথের ক্যামেরাটি ছবি তুলে সাথে সাথে শেয়ার করতে পারে। আবার এর সাথে যে হেডফোন রয়েছে, সেটি অনেক শব্দের মধ্যে নির্দিষ্ট কোনো শব্দকে আলাদা করতে পারে। ডিভাইসটির নাম ‘ইডস’।
ইলেকট্রিক্যাল কনডাক্টিভ পেইন্ট ব্যবহার করে পেইন্ট করা হলে সরাসরিই আলোকিত হবে বস্তু কোনো সুইচের ব্যবহার ছাড়া। পাশের ছবিতে তেমন পদ্ধতিতে আঁঁকা দুইটি ঘরের ছবি দেখা যাচ্ছে। লন্ডনের রয়্যাল কলেজ অব আর্টের শিক্ষার্থীদের উদ্ভাবন এটি।