জেনে নিন
সুগারসিংক
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:১৮
তথ্য সংরক্ষণের জন্য এখন সকলেই ক্লাউড সার্ভিসকে প্রায়োরিটি দিয়ে থাকেন। বিভিন্ন ধরনের ক্লাউড সার্ভিসের মধ্যে অন্যতম একটি সুগারসিংক। ২০০৮ সালে যাত্রা শুরু করে এই সার্ভিসটি। কম্পিউটারসহ বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে তথ্য সিনক্রোনাইজ করতে সক্ষম এই প্ল্যাটফর্মটি। উইন্ডোজ, ম্যাকসহ উইন্ডোজ মোবাইল, অ্যান্ড্রয়েড আইওএসসহ সব ধরনের প্ল্যাটফর্মেই কাজ করে এই অ্যাপ্লিকেশনটি। ২০১০ সালে সুগারসিংক তাদের প্ল্যাটফর্মের জন্য এপিআই উন্মুক্ত করে। অনলাইন ব্যাকআপ প্ল্যাটফর্ম হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন। এটি ব্যবহার করা যাবে http://sugarsync.com ঠিকানা থেকে।