শমরিতা হাসপাতালের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ : ২৩ জুলাই ২০১৩, ২১:৫১
সম্প্রতি শমরিতা লিঃ-এর ১৫৫তম বোর্ড সভায় সর্বসম্মতভাবে চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব মো. মকবুল হোসেন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে প্রফেসর রিয়াজ আহমেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। সাবেক সংসদ সদস্য এবং সিআইপি আলহাজ্ব মো. মকবুল হোসেন মোনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, সিটি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড এবং এম এইচ শমরিতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান। প্রফেসর রিয়াজ আহমেদ চৌধুরী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স থেকে সার্জারিতে ফেলোশিপ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্জারির প্রফেসর হিসেবে আছেন। —প্রেস বিজ্ঞপ্তি