ফেসবুকে ‘বাংলাদেশি গহনা’র প্রদর্শনী
প্রকাশ : ২৪ জুলাই ২০১৩, ২০:০৩
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশি প্রতিষ্ঠান ‘বাংলাদেশি গহনা’র অলংকার সামগ্রীর প্রদর্শনী চলছে। ফেসবুকে বাংলাদেশি গহনার ফ্যানপেজে বাংলাদেশি ডিজাইনার্স কালেকশন, ডায়মন্ড কাট জুয়েলারি, ব্রাইডাল সেট জুয়েলারি, পিওর সিলভার জুয়েলারি, অরিজিনাল কুন্দন জুয়েলারি, কিউবিক জারকান সেট, লকেট ও নেকলেসসহ বিভিন্ন ধরনের অলংকারের প্রদর্শনী চলছে। ডিজাইনার সাবরিনা আক্তার টিনার নকশায় তৈরি এসব অলংকারের জন্য অনলাইনে বা ফোনের মাধ্যমে অর্ডার দেওয়া যাবে। এখান থেকে ৩ হাজার টাকার বেশি মূল্যের পণ্য ক্রয় করলে রয়েছে ফ্রি হোম ডেলিভারির সুযোগ। ঈদ উপলক্ষে ফেসবুকের পাশাপাশি সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত) গুলশান ২ নম্বরের ৮ নম্বর রোডের ৫১ নম্বর বাড়িতে এসব জুয়েলারির মূল প্রদর্শনী চলছে। সব ধরনের ক্রেডিট কার্ড সমর্থন করে এই সাইট। ভিজিট করুন http://goo.gl/8gwaQ4 লিংক।