বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে এবং ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও), বাংলাদেশ এর অর্থায়নে বিএআরআই এর সেমিনার রুমে গতকাল “ফসলে ক্ষতিকর বালাইনাশকের অবশিষ্টাংশ নির্ণয় সংক্রান্ত” ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. আব্দুল ওহাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএআরআই এর মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএআরআই এর পরিচালক (সেবা ও সরবরাহ) মো. শোয়েব হাসান; পরিচালক (গবেষণা) ড. মো. সাখাওয়াত্ হোসেন এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. সৈয়দ নূরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. দেবাশীষ সরকার। - প্রেস বিজ্ঞপ্তি