পারফিউশনিস্ট কোর্স শেষে ১২ জনকে সনদ প্রদান

দেশে প্রথমবারের মত ছয় মাস ব্যাপী পারফিউশনিস্ট কোর্স সম্পন্নকারী ১২ জন সিনিয়র স্টাফ নার্সের মধ্যে সনদপত্র বিতরণ করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

২৫ নভেম্বর সকালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এই সার্টিফিকেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট অধিদপ্তরের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার এই সার্টিফিকেট প্রদান করেন। পারফিউশনিস্ট কোর্স সম্পন্নকারী নার্সদের পরিচিতি ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব (পরিচালক প্রশাসন) শিরিনা দেলহুর, প্রোগ্রাম ম্যানেজার, পরিচালক (শিক্ষা) জাহেরা খাতুন, প্রোগ্রাম ম্যানেজার, সহকারী পরিচালক (প্রশাসন) শিরিনা আক্তার, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোসা. শাহীনূর বেগম, সহকারী পরিচালক (সমন্বয়) ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, মো. খায়রুল কবির, কো -অর্ডিনেটর ও প্রাক্তন প্রোগ্রাম ম্যানেজার, মো. আনোয়ার হোসেন প্রমুখ।