পড়ার বিষয় বিমান প্র্রকৌশল

মোবাইল, কম্পিউটার প্রযুক্তি ইন্টারনেট ও স্যাটেলাইটের পাশাপাশি আকাশপথে উড়োজাহাজ চলাচল পৃথিবীর সমগ্র মানুষকে একসূত্রে গেঁথেছে এবং বিশ্বকে একটি বৈশ্বিক গ্রামে পরিণত করেছে। অত্যন্ত দ্রুততম, যানজটমুক্ত ও আরামদায়ক এই অত্যাশ্চর্য যানটির সাথে সমন্বিত হয়েছে টেলিকমিউনিকেশন, রেডিও-রাডার, ইলেকট্রোনিক-ইন্সট্রুমেন্ট, ইন্টারনেটসহ হাজারো প্রযুক্তি। পৃথিবীর বেশির ভাগ দেশে এই আকাশযানের রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা, উড্ডয়ন প্রশিক্ষণ, উত্পাদন ও বাজারজাতকরণের জন্য প্রতিষ্ঠান, শিল্প, প্রশিক্ষক, প্রকৌশলী থাকলেও বাংলাদেশের স্বাধীনতার ৪২ বছর পূর্তির পরও সরকারি বা বেসরকারি কোনো পক্ষ থেকেই এএমই বা বিমান প্রকৌশলী তৈরির বা ট্রেনিংয়ের বিষয়ে যথাযথ কোনো ব্যবস্থা বা পরিকল্পনা অপ্রতুল। এই প্রেক্ষাপটে ১৯৯৭-এর শেষ ভাগে কতিপয় অবসরপ্রাপ্ত এএমই’দের সমন্বয়ে উত্তরা মডেল টাউনে আত্মপ্রকাশ করে বিমান প্রকৌশলী তৈরির ইনস্টিটিউশন অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশ (এআইবি)। এই প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয় (BTEB) ও বেবিচক (CAAB) দ্বারা স্বীকৃত। এখানে ৪ বছরের কারিগরি কারিকুলাম তত্ত্বীয় ও ব্যবহারিকের মাধ্যমে সম্পন্ন করার পর এয়ার লাইন্সে উড্ডয়নযোগ্য উড়োজাহাজে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এতে এএমই’র প্রাথমিক প্রশিক্ষণ জাতীয় ও আন্তর্জাতিক মান অর্জন করে। এই এএমই কারিকুলাম অ্যারোস্পেস ও এভিওনিক্স নামের দুটি ফ্যাকাল্টিতে বিভক্ত। এই বাস্তবতা যারা নিজেদের এএমই হিসেবে গড়তে চান তারা যোগাযোগ করতে পারেন উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ২১ নম্বর ঠিকানায় অথবা এ বিষয়ে জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে : ৮৯৬০২৫৩, ০১৭৪২৩৯৫১৭৭ ও ০১৬৭৩৬০৪০৮৯। সবশেষে বলা যায় দ্রুত ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এএমই একটি বিশেষ সুযোগ। এআইবি’র ইংরেজি মাধ্যমের দক্ষ প্রশিক্ষণ ও সুপার টেকনোলজির অ্যারোনটিক্যাল শিক্ষার সংযোজন এর মানকে বিশ্বের দরবারে আরও প্রতিষ্ঠিত করছে। একজন এএমই আন্তর্জাতিক মানের বেতন-ভাতা, যানবাহন, বাসস্থান, সামাজিক মর্যাদার অধিকারী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। অদূর ভবিষ্যতে উড়োজাহাজ ও এয়ার লাইন্সের সংখ্যা আরও শতগুণে বৃদ্ধি পাবে। সুতরাং প্রয়োজন হবে এর শত শত রক্ষণাবেক্ষণ প্রকৌশলী বা মেনটেনেন্স ইঞ্জিনিয়ারের।