গ্লোবাল ব্র্যান্ডের ঈদ উত্সব অফার
প্রকাশ : ২৭ জুলাই ২০১৩, ১৯:২৯
ঈদুল ফিতর উপলক্ষে গ্লোবাল ব্র্র্যান্ড আসুস, ডেল এবং লেনোভো নোটবুকে বিভিন্ন অফার ঘোষণা করেছে। আসুসের নোটবুক পিসি এবং নেটবুকে উপহার হিসেবে থাকছে আড়ংয়ের ৫০০ টাকার ঈদ শপিং ভাউচার আর ডেল নোটবুকে মডেলভেদে রয়েছে আড়ংয়ের ৪,০০০ টাকার গিফট ভাউচার, মোবাইল ফোন, ক্যাটসআইয়ের ১,৫০০ টাকার গিফট ভাউচার, ইউএসবি স্পিকার। এ ছাড়া লেনোভো আইডিয়া প্যাড নোটবুক এবং আইডিয়া ট্যাব ট্যাবলেট পিসিতে রয়েছে ৫০০ টাকার ঈদ শপিং ভাউচার, যা নির্দিষ্ট কিছু হাউসের নির্দিষ্ট বিক্রয়কেন্দ্রে শপিংয়ে ব্যবহার করা যাবে। এসব অফার ঈদের আগের দিন পর্যন্ত দেশব্যাপী গ্লোবাল ব্র্যান্ডের সকল শোরুম এবং তাদের সকল ডিলার ও রিসেলার প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। ফোন :০১৯৭৩২৫৭৯২৩, ৯১৮৩২৯১।