সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিটিও ফোরাম বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘সাইবার সিকিউরিটি’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিটিও ফোরামের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, কোষাধ্যক্ষ ড. ইজাজুল হক, বাংলাদেশ রাজস্ব বোর্ডের মহাপরিচালক কানন কুমার রায়, এবং বাংলাদেশে কৃষি ব্যাংকের এজিএম মো. মহিউদ্দিন দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ড. মো. মাহফুজ আশরাফ এবং এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক আশিস তালুকদার। সেমিনারে বক্তারা সাইবার সিকিউরিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া সাইবার অপরাধ প্রতিরোধের উপায় এবং এ বিষয়ে সাধারণ মানুষের করণীয় নিয়েও আলোচনা করা হয়। বক্তারা ইন্টারনেট ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেন।