যশোরে ডাকাতদলের মধ্যে গোলাগুলি, একজন নিহত

যশোরে ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে যশোর সদর উপজেলার নোঙ্গরপুরে এ ঘটনা ঘটে।

 

নিহত ওই ব্যক্তির পরিচয় যায়নি। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, তিনটি গুলি, ৪টি গাছি দা ও তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

 

যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন : ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, ভোরে কোতোয়ালি থানা পুলিশ গুলিবিদ্ধ একটি মরদেহ নিয়ে আসে হাসপাতালে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি