টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাঙ্গাইর এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২৩ জন হতাহত হয়েছেন। এদের মধ্যে সাহেরা খাতুন (৬০) নামক এক নারী ঘটনাস্থলেই মারা যান।
নিহত সাহেরা মধুপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের মৃত জোয়াদ আলীর স্ত্রী। আহতদের মধ্যে ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মধুপুর থানা পুলিশ জানায়, মধুপুর থেকে টাঙ্গাইলগামী গারোবাজার পরিবহনের ওই বাসটি অকুস্থলে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি হয়। পরে মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছায়।
আরও পড়ুন: ব্যারিস্টার মওদুদের বিরুদ্ধে মামলা চলবে
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম খবরটি নিশ্চিত করেন।
ইত্তেফাক/কেকে