আন্তর্জাতিক লিভার সম্মেলন কাল

লিভারের রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে হেপাটোলজি সোসাইটি, বাংলাদেশ।

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন শুরু হবে।

অধ্যাপক মবিন খানের সভাপতিত্বে পঞ্চম আন্তর্জাতিক লিভার সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবঃ) এমএ মালিক। বিশেষ অতিথি থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম। উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, জাপান, মিসর ও ভারতের কয়েকজন লিভার বিশেষজ্ঞ।

বৈজ্ঞানিক অধিবেশনে হেপাটাইটিস-বি ভাইরাস নির্মূল, হেপাটাইটিস সি ভাইরাস নিরাময়, ফ্যাটি লিভার প্রতিরোধ, শিশু ও গর্ভবতী মায়েদের লিভার রোগের চিকিত্সা সম্পর্কে শীর্ষস্থানীয় লিভার বিশেষজ্ঞরা আলোচনা করবেন।