ঈদ শপিংয়ে বিউটিশপবিডি

ঘরে বসে প্রয়োজনীয় প্রসাধনী কেনাকাটার সুবিধা নিয়ে চালু হয়েছে বিউটিশপবিডি শীর্ষক (www.beautyshopbd.com) ওয়েবসাইট। এই সাইটে নারীদের প্রয়োজনীয় সব ধরনের পণ্য ওয়েবে অর্ডার ঘরে বসেই পাওয়া যাবে, আর এর জন্য বাড়তি খরচ বহন করতে হবে না। ঈদের কেনাকাটায় বিউটিশপবিডি দিচ্ছে নিদিষ্ট পাঁচটি পণ্যের উপর বিশেষ ছাড়। বিউটিশপবিডির ব্যবস্থাপনা পরিচালক রাহিতুল ইসলাম রুয়েল জানান, এসএ পরিবহন, ফেডেক্স বা ডিএইচএল কুরিয়ারের সেবা রয়েছে এমন সব স্থানেই আমরা পণ্য পৌঁছে দিয়ে থাকি। ঢাকার বাইরে পণ্য ডেলিভারিতে খরচ প্রদান করতে হবে। দেশের বাইরে থেকেও এই সাইট থেকে পণ্য কেনা যাবে।