ক্রিয়েটিভ পণ্যে ৫০% পর্যন্ত ছাড়
প্রকাশ : ২৯ জুলাই ২০১৩, ২১:০৮
ঈদে ক্রিয়েটিভ ব্র্যান্ডের স্পিকার, হেডফোন, এমপি৪, ট্যাবলেটসহ মাল্টিমিডিয়া পণ্যসমূহে ৫০% পর্যন্ত নগদ মূল্যছাড় ঘোষণা করেছে ক্রিয়েটিভ পণ্যের পরিবেশক সোর্স এজ লিমিটেড। ঈদের আগ পর্যন্ত এই অফার উপভোগ করা যাবে। সোর্স এজের আইডিবি, মাল্টিপ্লান, শান্তিনগর এবং মতিঝিল শাখায় অফারসহ পাওয়া যাবে এই পণ্যগুলো। প্রতিটি পণ্যের সাথে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন :৯৫৫১৭১৫, ০১৬৭১৩৩৩৭৭৭।