মোবাইল কনটেন্টের ওয়েবসাইট

মোবাইল ফোনের জন্য বিভিন্ন ধরনের কনটেন্টের খোঁজখবর নিয়ে চালু হয়েছে রিং ডটকম ডটবিডি ওয়েবসাইট। নতুন নতুন সব ওয়েলকাম টিউন, ওয়ালপেপার, এমপি থ্রি টিউন, রিংটোন, অ্যানিমেশন, ডেটিং টিপস, লাভ গ্রিটিংস, খেলাধুলার খবর, রাশিফল, জোকস, ভিডিও সবকিছুই রয়েছে এই সাইটে। www.ring.com.bd ঠিকানার এই সাইটে লগইন করেই জানা যাবে কনটেন্ট দুনিয়ার সব খবর। এ ছাড়াও ডিএনএস গ্রুপের এই সাইটে রয়েছে এসএমএস সার্ভিস, করপোরেট সার্ভিস, পাবলিক সার্ভিসের তথ্য। যেকোনো মোবাইল থেকে ৭৪৬৪ নম্বরে এসএমএস পাঠিয়েও জেনে নেওয়া যাবে তথ্য।