গ্যাজেটস

ইউএসবি টু এইচডিএমআই

বিভিন্ন ডিভাইসের কল্যাণে এখন সব জায়গাতেই পাওয়া যায় নানান রকম ভিডিও এবং মুভি। তবে এগুলো দেখার জন্য অনেক সময় বড় স্ক্রিনের প্রয়োজন হয় যা মোবাইল ডিভাইসগুলোতে থাকে না। এই সমস্যা থেকে মুক্তি দিতে রয়েছে ট্রুলিংক-এর ওয়্যারলেস ইউএসবি টু এইচডিএমআই কিটস। এর কাজটাও এর নামের মতই সহজেই অনুধাবনযোগ্য। যেসব ডিভাইসের সাথে ইউএসবি পোর্ট রয়েছে, সেগুলোকে কোনো এইচডিএমআই পোর্টবিশিষ্ট ডিভাইসের সাথে সংযুক্ত করতে ব্যবহূত হবে এই কিটসটি। ওয়্যারলেস এই কিটস-এর সাহায্যে ৩০ ফুট দূরের ডিভাইসেও সহজেই স্থানান্তর করতে পারে তথ্য। এর একটি সীমাবদ্ধতা হচ্ছে এর মধ্যে কেবল ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের উপরের ভিডিওই চালানো যায়। এতে করে অবশ্য ভিডিও’র মান অটুট থাকে পুরোপুরি।