জেনে নিন

আইবিএম ৩৫০

আজকের দিনে এক টেরাবাইট হার্ডডিস্ককে অনেকের কাছেই কম মনে হয়। তবে স্টোরেজ ডিভাইসের শুরুর দিককার কথা কিন্তু একদম ভিন্ন। বিশ্বের প্রথম হার্ডডিস্ক ড্রাইভ হিসেবে আইবিএম ১৯৫৬ সালে তৈরি করে ‘আইবিএম ৩৫০ ডিস্ক স্টোরেজ ইউনিট’। আকারের দিক থেকে এটি ছোটখাট একটি আলমারি বা শোকেসের সমান ছিল। এই হার্ডডিস্ক ৫ মিলিয়ন ৬-বিট ক্যারেক্টার সংরক্ষণ করতে পারত। অর্থাত্ এর স্টোরেজ ছিল ৩.৭৫ মেগাবাইট! আর এর জন্য এতে ছিল ২৪ ইঞ্চি ব্যাসের ৫০টি ডিস্ক। ডিস্কগুলোর ঘূর্ণন গতি ছিল ১২০০ আরপিএম এবং হার্ডডিস্কের তথ্য স্থানান্তরের গতি ছিল সেকেন্ডে ৮,৮০০ ক্যারেক্টার।