টেকফটো

স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৪ অবমুক্ত করেছে কিছুদিন আগেই। এটিও আগেরগুলোর মতোই সাড়া ফেলেছে বাজারে। সেই সাথে চলতি প্রান্তিকে স্যামাসংয়ের রেকর্ড পরিমাণ মুনাফাও এসেছে স্মার্টফোন বিভাগ থেকে। ছবিতে কোরিয়ায় স্যামসাংয়ের একটি স্টোর দেখা যাচ্ছে। সম্প্রতি গুগল অবমুক্ত করেছে তাদের টেলিভিশন স্ট্রিমিংয়ের ডংগল ক্রোমকাস্ট, যেটি বাজারের অন্যান্য সেট-টপ বক্সের সাথে পাল্লা দিয়ে চলবে বলে আশা করছে গুগল। ছবিতে গুগল’র একজন কর্মকর্তা ক্রোমকাস্ট প্রদর্শন করে চলচ্চিত্র স্ট্রিমিং করে দেখাচ্ছেন এর অবমুক্তি অনুষ্ঠানে। নতুন চমক হিসেবে গুগল বাজারে এনেছে তাদের টেলিভিশন ডংগল ক্রোমকাস্ট। একই সময়ে তারা তাদের নেক্সাস ট্যাবলেটের নতুন সংস্করণ নেক্সাস ৭-ও অবমুক্ত করেছে। গুগল’র নতুন এই অ্যান্ড্রয়েড ট্যাবলেট তৈরি করেছে প্রযুক্তি পণ্য নির্মতা প্রতিষ্ঠান আসুস। চলতি জুলাইয়ের ২৪ তারিখে এই দুই ডিভাইস অবমুক্ত করেছে তারা। পাশের ছবিটি এই অবমুক্তি অনুষ্ঠানেই তোলা, যেখানে দেখা যাচ্ছে আসুসের সিইও জেরি শেনকে। চলতি সপ্তাহেই তৈরি করা হয়েছে সাবমেরিন রোবট ‘জিরোনা ৫০০’। স্প্যানিশ এই সাবমেরিন রোবট ইউরোপিয়ান প্রজেক্ট ‘মরফ’-এর একটি অংশ হিসেবে তৈরি করা হয়েছে। পাশের ছবিতে এই সাবমেরিন রোবটটি দেখা যাচ্ছে দক্ষিণ ফ্রান্সের একটি স্থানে।