এইচপি পণ্যের পৃথক বিক্রয়কেন্দ্র চালু

শীর্ষ প্রযুক্তি পণ্য উত্পদানকারী প্রতিষ্ঠান এইচপি এবারে ঢাকায় তাদের প্রথম এক্সক্লুসিভ বিক্রয়কেন্দ্র চালু করেছে। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের দশম তলার ৬৯-৭১ নম্বর দোকানে এইচপি ব্র্যান্ডের এই বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করা হয়েছে। গ্রাহকরা এই বিক্রয়কেন্দ্রে এইচপি’র ডেস্কটপ, নোটবুক, প্রিন্টার, টোনার, কার্টিজসহ অন্যান্য অ্যাকসেসরিজ শতভাগ আস্থা সহকারে কিনতে পারবেন। এ ছাড়াও এইচপি’র গ্রাহকরা এই বিক্রয়কেন্দ্রে বিক্রয়োত্তর সেবা গ্রহণ করতে পারবেন। এইচপি প্রিন্টিং অ্যান্ড পার্সোনাল সিস্টেমস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া জানান, ‘গ্রাহকদের চাহিদার ভিত্তিতেই মূলত এই এইচপি ব্র্যান্ডশপ চালু করেছি আমরা। এই বিক্রয়কেন্দ্র সঠিক মূল্যে এইচপি’র আসল পণ্য সরবরাহের পাশাপাশি এইচপি’র উদ্ভাবনী প্রযুক্তি, উত্পাদনশীলতা ও সেবা নিশ্চিত করবে।’ পরবর্তী সময়ে ঢাকাসহ ঢাকার বাইরেও এমন আরও এইচপি ব্র্যান্ড শপ চালুর পরিকল্পনার কথা জানান তিনি।