কানাডা থেকে প্রকাশিত বাংলা অনলাইন পত্রিকা ‘সময়ের কথা’

কানাডা থেকে চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে বাংলা অনলাইন সাপ্তাহিক পত্রিকা ‘সময়ের কথা’ (http://somoyerkotha.com)। মাহাবুবুল হাসান নীরুর সম্পাদনায় এটি একটি পারিবারিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করেছে। অনলাইন এই পত্রিকার হোমপেজে রাখা বিভাগগুলো হচ্ছে ফিচার, জাতীয়, আন্তর্জাতিক, টিভি উইন্ডো, সাহিত্য, কার্টুন, খেলা, লাইফস্টাইল, কোলাহল, স্বাস্থ্যকথা, ফেসবুক থেকে, অন্যান্য এবং সম্পাদকীয়। এ ছাড়াও রয়েছে রন্ধনশৈলী, আমার সিনেমা, আর্কাইভ, শৈলী ব্লগ প্রভৃতি বিশেষ বিভাগ। সময়ের কথা’র সম্পাদক জানান, এটি কেবল সংবাদপত্র বা পাঠকসেবাই নয়, পাশাপাশি মানবতার সেবায় নিবেদিত হওয়ার মনোভাব নিয়ে যাত্রা শুরু করেছে। এর নির্বাহী সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে রয়েছেন যথাক্রমে রিপন কুমার দে ও সোহেল মিয়া।