পড়ার বিষয় অ্যারোনটিক্যাল সায়েন্স

বিশ্বজুড়ে উড়োজাহাজ শিল্পের বিকাশের সাথে সাথে অ্যারোনটিক্যাল সায়েন্স এক্সপার্টদের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। এর ফলে ক্রমে এটি একাডেমিক পর্যায়ে শিক্ষা গ্রহণের একটি বিষয় হয়ে উঠেছে। প্রথম দিকে উন্নত বিশ্বে এই বিষয় পড়ার সুযোগ ছিল। বর্তমানে এ দেশেও এই বিষয়ে শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে সম্পন্ন করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ১৮ মাস পর শিক্ষার্থী পাবে আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পাবে টপ আপ বিবিএ বা বিএসসি। এটি একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স, যা যেকোনো বিভাগ হতে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। বিশেষ করে এইচএসসি বা ‘এ’ লেভেল পাস করা শিক্ষার্থী যারা ক্রেডিট ট্রান্সফার করে ইউকে, ইউএসএ, কানাডা প্রভৃতি দেশে চলে যেতে ইচ্ছুক তাদের জন্য বেশি কার্যকর। ফাইনাল ইয়ারে ১ বছর এয়ারপোর্টে ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে। আনন্দের বিষয় আগে ফাইনাল ইয়ার বা টপ আপ বিএসসি করতে দেশের বাইরে যেতে হতো, আর এখন লেভেল-৬ সম্পন্ন করা যাচ্ছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি থেকে। যাদের সেন্টার কোড ৯৩১৪২ এবং প্রধান ক্যাম্পাসের ঠিকানা :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা; ফোন :০১৯২৬৩০২৯৪০। এটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদিত অ্যাভিয়েশন ইনস্টিটিউট, যার কলেজ কোড ৫০৩৮৯। কলেজটির প্রথম দ্বিতীয় ব্যাচের কয়ে শ শিক্ষার্থী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মান, আয়ারল্যান্ডসহ উন্নত বিশ্বে চাকরি বা ইন্টার্নি করতে চলে গেছে। তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা যেতে শুরু করেছে এরই মধ্যে। এই ধারায় বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের আন্ডারে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি যাত্রা শুরু করে। এখানে অ্যারোনটিক্যাল সায়েন্সের বেশকিছু স্বল্পমেয়াদি কোর্স রয়েছে। এক্ষেত্রে শ্যানন অ্যারোস্পেসের অধীনে ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইএএসএ কমন মডিউলে থিউরিটিক্যাল সম্পন্ন করে প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য চলে যেতে পারে আয়ারল্যান্ডের শ্যানন এয়ারপোর্টে। এ বিষয়ে থিউরিটিক্যাল শিক্ষার মধ্যে রয়েছে ম্যাথ, ফিজিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ফান্ডামেন্টাল, মেইনটেনেন্স প্র্যাকটিস, মেটারিয়ালস অ্যান্ড হার্ডওয়ার, ডিজিটাল টেকনিকস, বেসিক অ্যারোডায়নামিকস, হিউম্যান ফেক্টর। প্র্যাকটিক্যালের সময় শ্যানন অ্যারোস্পেসে প্রত্যেক শিক্ষার্থী সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত মাসে পাঁচ শ ডলার করে সম্মানী পেয়ে থাকে।