তারুণ্যের অন্যলোক
প্রকাশ : ০২ আগস্ট ২০১৩, ১৭:৪৫
++গ্রন্থনা :সাজেদুল ইসলাম শুভ্র ++
প্রতিদিনের
তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্
শো না র গা ন
ইন অ্যা ওয়ার্ল্ড লাইক দিস
ব্যান্ড :ব্যাকস্ট্রিট বয়েজ
ব্যান্ড মানেই রাফ অ্যান্ড টাফ মিউজিক। রক, পপ, মেটাল—শব্দগুলোই পরিচয় করিয়ে দেয় ভিন্ন এক জগতের সঙ্গে। গিটার, ড্রামস, কিবোর্ডের দুনিয়ায় অতি পরিচিত নাম ব্যাক স্ট্রিট বয়েজ। ২০১১ সাল থেকে ২০১৩ সাল অবধি যার রেকর্ডিং হয়েছে লন্ডনের কেনসলটাউন রেকর্ডিং স্টুডিওতে। পপ, আর অ্যান্ড বি, ড্যান্স পপ, ইন্ডিপপ ধারার ১৩টি গান রয়েছে অ্যালবামটিতে। ‘ইন অ্যা ওয়ার্ল্ড লাইক দিস’, ‘পারমানেন্ট স্ট্যাইন’, ‘ব্রেথ’, ‘ম্যাডেলিন’, ‘শোল্ডার’ ও ‘লাইট অন জাপানিস’ গানগুলো তাদের ওয়েব সাইটে এবং ইন্টারনেটে দেওয়া হয়েছে ১৭ জুন। এসব গান নিয়ে বিভিন্ন শো করে বেড়াচ্ছে ব্যাক স্ট্রিট বয়েজ।
কেন শুনবেন :১৯৯৩ সালে যাত্রা শুরু করে মার্কিন এই ব্যান্ড দলটি। এরপর একের পর এক সাড়া জাগানো গান নিয়ে বাজিমাত করে চলেছে ব্যান্ডটি।
====
দে খা র ছ বি
অ্যা টাইম টু কিল
পরিচালক :জোয়েল শুমাখা
অপহরণ হয় তানিয়া। অপরাধী দুজন ধরা পড়ে। জামিনে মুক্তি পেয়ে যাবে জেনে তানিয়ার বাবা কার্ল লি হেইলি একটা বন্দুক জোগাড় করে আদালতের ভেতরেই গুলি করে মারে দুজনকে এবং পুলিশের হাতে গ্রেফতার হয়। কার্ল লি’র কী হবে? আপনি যদি বিচারক হন তবে কি সিদ্ধান্ত নিবেন, মুক্তি নাকি দুজনকে খুন করার অপরাধে মৃত্যুদণ্ড? ‘অ্যা টাইম টু কিল’ নামের কোর্টরুম ড্রামায় এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কাহিনী এতটা সরল নয়। জটিল হয়ে উঠেছে এর সাথে সাদা-কালো রঙের মিশ্রণে। তানিয়া কালো, নিগ্রো, নিগার বা আফ্রিকান আমেরিকান।
কেন দেখবেন :শক্তিশালী সংলাপ, হূদয়গ্রাহী কাহিনীর এই সিনেমা শেষ পর্যন্ত একটা উত্তর দিয়েছে। অপরাধীরা শাস্তি পাক। অপরাধী চিহ্নিত হোক তার অপরাধ দিয়ে, তার বর্ণ দিয়ে নয়।
===
আবিষ্কার
রেফ্রিজারেটর
রেফ্রিজারেটরের শুরুটা হয়েছিল বরফ তৈরির জন্য। জেমস হ্যারিসন রেফ্রিজারেটরের উদ্ভাবক হিসেবে পরিচিত। ১৮৫০ সালের দিকে প্রথমবারের মতো রেফ্রিজারেটর তৈরি হয়েছিল। ঘরোয়া ব্যবহারের জন্য প্রথমবারের মতো রেফ্রিজারেটর তৈরি করে ক্যারে অ্যান্ড কোম্পানি নামের একটি ফরাসি প্রতিষ্ঠান। জেমস হ্যারিসন বরফ তৈরির যন্ত্র হিসেবে প্রথম রেফ্রিজারেটর তৈরি করার প্রায় ১০ বছর পর করেন ক্যারে অ্যান্ড কোম্পানি। ১৮৬০ সালে ক্যারে অ্যান্ড কোম্পানির তৈরি রেফ্রিজারেটর বাজারে ছাড়া হয়। ক্যারে অ্যান্ড কোম্পানির রেফ্রিজারেটর ক্রেতাদের দারুণভাবে আকর্ষণ করে। এই আকর্ষণের মূল কারণ ছিল রেফ্রিজারেটরটির সস্তা দাম এবং আকর্ষণীয় রং ও ডিজাইন। সাধারণত অ্যামোনিয়া নিঃসরণের মাধ্যমে রেফ্রিজারেটরটিতে বরফ জমানো হতো।
===
কে না কা টা
আতর-টুপি
ঈদের শেষ মুহূর্তের কেনাকাটার অংশ হিসেবে যুক্ত হয়েছে কিছু অনুষঙ্গ। আতর, টুপি, তসবিহ, জায়নামাজ ইত্যাদি। টুপি, আতর, জায়নামাজ, আগরবাতি, তসবিহ সবচেয়ে সহজলভ্য এবং সাধারণের নাগালের মধ্যে পাওয়া যাবে বায়তুল মোকাররম মার্কেটে। সেখানে ইনডোর এবং আউটডোরে রয়েছে এসব পণ্যের বিশাল সমারোহ। ক্রেতাদের পছন্দ এবং চাহিদা অনুযায়ী তারা সাজিয়ে বসেছে নানা ডিজাইনের টুপি, জায়নামাজ এবং নানা সুগন্ধে ভরপুর আতর। বায়তুল মোকাররম মার্কেটে দেশি এবং চায়না টুপি পাওয়া যাবে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে। ভারতীয় টুপি ১৫০ থেকে ৪০০ টাকা, পাকিস্তানি টুপি ২০০ থেকে ৫০০ টাকা, দুবাইয়ের টুপি ১০০০ থেকে ২০০০ টাকা। এ ছাড়া আতর পাওয়া যাবে ১০০ থেকে ৩০০০ টাকায়।