স্যামসাং প্রিন্টারে উপহার মিলল ল্যাপটপ
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৩, ১৯:৪৯
সামস্যাং ব্র্যান্ডের প্রিন্টার কিনে ল্যাপটপ জিতে নিলেন রাজধানীর লালমাটিয়ার বাসিন্দা মাহবুবুল আলম। বিসিএস কম্পিউটার সিটির কম্পিউটার সোর্সের শোরুম থেকে তারহীন প্রযুক্তির এমএল ২১৬৫ মডেলের একটি প্রিন্টার ক্রয় করেন তিনি। তিনি জানান, অনেকদিন ধরে প্রিন্টারের প্রয়োজন অনুভব করায় ঈদ উপলক্ষে সামস্যাং প্রিন্টারে বেশ কিছু অফারের কথা শুনে গত শুক্রবার বিসিএস কম্পিউটার সিটিতে গিয়ে স্যামসাংয়ের প্রিন্টার কেনেন তিনি। প্রিন্টার কেনার পর অফারের নির্দেশনা অনুযায়ী প্রিন্টারের বক্সের গায়ে লাগানো গিফট কার্ডের গোপন নম্বরটি এসএমএস করে ফিরতি এসএমএস-এ জানতে পারেন তিনি একটি ল্যাপটপ উপহার পেয়েছেন। উল্লেখ্য, ‘এই ঈদে প্রিয়জনকে কম্পিউটার উপহার দিন’ স্লোগানে গত ২২ জুলাই থেকে চালু হওয়া সামস্যাং প্রিন্টার কিনে প্রতি সপ্তাহে ল্যাপটপসহ সাত ধরনের উপহারের ঘোষণা দেয় কম্পিউটার সোর্স। কম্পিউটার সোর্সের পণ্যব্যবস্থাপক সজল চৌধুরী জানান, চাঁদ রাত পর্যন্ত এই অফার চলবে। অফারের মেয়াদ শেষ হবার পর ঈদের পরে বিজয়ীদের কাছে ল্যাপটপ হস্তান্তর করা হবে।