প্রশিক্ষণ

মেয়েদের জন্য এএমই লাইসেন্স কোর্স

এইচএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। এবার শিক্ষার্থীরা তাদের ভবিষ্যত্ গড়ার প্রস্তুতি নিবে। বিশেষ করে সময়োপযোগী এবং ডিমান্ডেবল কোর্সের কথা মাথায় রেখেই সবাই উচ্চশিক্ষায় সম্পৃক্ত হবে। এই বিবেচনায় মেয়েদের জন্য বিশেষ উপযোগী আন্তর্জাতিক মানের প্রফেশনাল ডিগ্রি হতে পারে এএমই লাইসেন্স। এএমই’র পুরো অর্থ এয়ার ক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং। এই ডিগ্রির আরও কিছু নাম আছে, যেমন—অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার, উড়োজাহাজ প্রকৌশলী প্রভৃতি। এটি অ্যাভিয়েশন খাতের অন্যতম চাহিদাসম্পন্ন কোর্স। এসএসসি-এইচএসসি, ‘এ’ লেভেল-‘ও’ লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি করতে পারবে। এর উপর চার বছরে বিটেক এডেক্সেলের অধীনে অনার্স ডিগ্রিও অর্জন করতে পারে। এ ক্ষেত্রে ১৮ মাস পর শিক্ষার্থী পাবেন আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থবছর পাবেন টপ আপ বিবিএ বা বিএসসি। অন্যদিকে এখন থেকে বিদেশ গিয়ে লেভেল সিক্স করার প্রয়োজন হবে না। অর্থাত্ দেশেই ক্যাটেকের উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত প্রধান ক্যাম্পাস থেকেই লেভেল-৬ বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করা যাবে। বিস্তারিত জানতে ফোন ৮৯৯১৩৭১। অবশ্য স্বল্প মেয়াদেও কোর্সটি করা যায়। এক্ষেত্রে শ্যানন অ্যারোস্পেসের অধীনে ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইএএসএ কমন মডিউলে থিউরিটিক্যাল সম্পন্ন করে প্রাকটিক্যাল শিক্ষার জন্য চলে যেতে পারে আয়ারল্যান্ডের শ্যানন এয়ারপোর্টে। প্র্যাকটিক্যাল টাইমে শ্যানন অ্যারোস্পেসে প্রত্যেক শিক্ষার্থী সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত মাসে ৫ শ ডলার করে সম্মানী পাবে।