জাপানে শিল্পী অভিজিত্ চৌধুরীর চিত্র প্রদর্শনী
প্রকাশ : ০৫ আগস্ট ২০১৩, ২০:৩৪
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল শিল্পী অভিজিত্ চৌধুরীর ১০ম একক চিত্র প্রদর্শনী। জাপানের টোকিও বিগ সাইড হলে তিন দিনের এই প্রদর্শনী উদ্বোধন করেন জাপান বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। উপস্থিত ছিলেন কর্মাশিয়াল কাউন্সিলর রাশিদুল ইসলাম ও বাংলাদেশের জাপানের রাষ্ট্রদূত। প্রায় ৪০টির মতো বিমূর্ত ও বাস্তবধর্মী কিছু কাজ প্রদর্শনীতে স্থান পায়। শিল্পীর সম্প্রতি চীন ও জাপান সফরকালীন কিছু নিরীক্ষাধর্মী কাজ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। জল রং ও মিশ্র মাধ্যমের আরও নান্দনিক রূপ এনে দিয়েছে। জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কাজগুলোকে শিল্পীর বেশকিছু কাজ সংগ্রহ করেছে।