পরমাণু সংকট সমাধানে আন্তরিক হলে যুক্তরাষ্ট্রকে পাশে পাবেন রুহানি

গত রবিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট রুহানী যদি পরমাণু আলোচনায় আন্তরিক হয় তবে ইরান যুক্তরাষ্ট্রকে তার সাহায্যকারী রূপে পাবে। রুহানির ক্ষমতা গ্রহণকে স্বাগত জানিয়ে হোয়াইট হাউস বলেছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দ্রুত দূর করার সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন সরকার যদি আন্তরিকভাবে সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় তবে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে।-খবর ডন সংবাদপত্রের।