তথ্যপ্রযুক্তি শিল্প উন্নয়নে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে বেসিসের প্রস্তাব
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২০:১৩
গত ৪ আগস্ট বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের সাথে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সাক্ষাত্ করেন এবং সফটওয়্যার ও আইটি সার্ভিস শিল্প উন্নয়নে বেশকিছু প্রস্তাব পেশ করেন। প্রস্তাবনার মধ্যে অন্যতম ছিল তরুণ আইটি উদ্যোক্তাদের অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা, ই-কমার্স ট্রান্সজেকশন নিরাপত্তা নিশ্চিত করতে দ্বি-স্তর অথেন্টিকেশন ব্যবস্থা চালু করা, সফটওয়্যার আমদানি ও রপ্তানি পদ্ধতি সহজ করা, অ্যাপ ও অনলাইন বিজ্ঞাপনের জন্য বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমতি। এ সময় বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বেসিস নেতৃবৃন্দ। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক গভর্নর বেসিস-এর এসব প্রস্তাব গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। বেসিস প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান ও প্রাক্তন মাহসচিব শোয়েব আহমেদ মাসুদ উপস্থিত ছিলেন।