আসুস অল-ইন ওয়ান পিসি

গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ইটি১৬১২আইইউটিএস মডেলের টাচ স্ক্রিন অল-ইন ওয়ান পিসি। বিদ্যুত্সাশ্রয়ী এবং মার্কারিমুক্ত পরিবেশবান্ধব এই পিসিতে রয়েছে ১৫.৬” স্পর্শকাতর পর্দা। পিসির সবগুলো ফাংশন ও অ্যাপ্লিকেশন আঙুলের ছোঁয়ায় পরিচালনা করা যায়। এতে রয়েছে ১.১ গিগাহার্জ ইন্টেল সেলেরন ডুয়াল কোর প্রসেসর, ২ জিবি ডিডিআর৩ র্যাম, ৩২০ জিবি হার্ডডিস্ক, অনবোর্ড গ্রাফিক্স, বিল্ট-ইন স্পিকার, ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম ইউএসবি ৩.০ ও ২.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, মাউস, কিবোর্ড প্রভৃতি। মূল্য ৩৪,০০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩৫৫, ৯১৮৩২৯১।