জাপানে মার্কিন সামরিক কপ্টার বিধ্বস্ত

জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে চার জন আরোহী ছিল। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হেলিকপ্টারের ৪ আরোহীর সবাই বেঁচে গেছেন বলে জানালেও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এক খবরে বলেছে, চারজনের অবস্থা জানা যায়নি। স্থানীয় অধিবাসীদের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন এক জাপানি কর্মকর্তা। — খবর টোয়েন্টিফোর ডটকমের। যুক্তরাষ্ট্রের মেরিন ক্যাম্প হ্যানসেনের প্রশিক্ষণ এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।