ফিল্ম স্ক্যানার
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৩, ২১:২৩
ছবি সংরক্ষণ করার জন্য এখন আমরা অনেকেই ছবি স্ক্যান করে ডিজিটাল ইমেজ আকারে ধরে রাখি। তবে শুধু ছবিই নয, সরাসরি ফিল্ম বা নেগেটিভ থেকে ছবি স্ক্যান করে নেয়ার জন্য নতুন এই ডিজিটাল ফিল্ম স্ক্যানার। এর মাধ্যমে ৩৫ মিমি ফিল্ম, স্লাইড এবং ৪ ইঞ্চি বাই ৬ ইঞ্চি আকৃতির ছবিও সহজেই স্ক্যান করা যায়। ছবির গুণগত মান অক্ষুণ্ন রাখতে এতে রয়েছে ৫ মেগাপিক্সেল ইমেজ সেন্সর। পাশাপাশি রয়েছে অটোমেটিক ফোকাস অ্যাডজাস্টমেন্ট, এক্সপোজার নিয়ন্ত্রণ এবং কালার ব্যালেন্স। এতে স্ক্যান করা ছবির আউটপুট ফাইল পাওয়া যায় বহুল জনপ্রিয় জেপিইজি ফরম্যাটে আর এর সর্বোচ্চ রেজ্যুলেশন ২৫২০ বাই ১৬৮০ পিক্সেল। ১৮০০ ডিপিআই থেকে ৩৬০০ ডিপিআই পর্যন্ত ভালো মানের ছবি স্ক্যান করা যায় যাতে ছবির সাইজ হয় প্রায় ২.৫ মেগাবাইট। স্ক্যানারটি মেমোরি হিসেবে রয়েছে এসডি কার্ড। চায়নাভ্যাসন ইলেকট্রনিক্স-এর স্ক্যানারটি ইউএসবি’র মাধ্যমে খুব সহজেই সংযুক্ত হতে পারে উইন্ডোজের বিভিন্ন সংস্করণে।