রাজশাহীর গোদাগাড়ীতে ঘুষের টাকাসহ উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাসকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের জন সংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, মঙ্গলবার দুপুর ২ টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে বসে নৃপেন্দ্র নাথ দাস ৮ হাজার টাকা ঘুষ গ্রহণ করছিলেন। এ সময় দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোরশেদ আলমের নেতৃত্বে ৮ সদস্যের একটি দখল নৃপেন্দ্র নাথকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করে।
দুদকের জেলা কার্যালয়ের একটি সূত্র জানায়, সরমঙ্গলা একতা মৎস্য চাষী সমবায় সমিতি নিবন্ধনের জন্য আব্দুল বাতেন নামে এক ব্যক্তি আবেদন করে। কিন্তু নিবন্ধনের জন্য ১৫ হাজার টাকা ঘুষ দাবি করে উপজেলা সমবায় কর্মকর্তা। এর পর আব্দুল বাতেন ৭ হাজার টাকা সমবায় কর্মকর্তাকে আগে ঘুষ দেন। এ নিয়ে সোমবার আব্দুল বাতেন দুদকের জেলা কার্যালয়ে অভিযোগ করেন। মঙ্গলবার অবশিষ্ট ৮ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথকে আটক করা হয়।
আরও পড়ুন: মামা বাড়িতে বেড়াতে এসে যুবতী গণধর্ষণের শিকার
মঙ্গলবার বিকেল ৩ টায় নৃপেন্দ্রনাথকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী দুদকের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোরশেদ আলম।
ইত্তেফাক/নূহু