গেমাররা বেশি অসহিঞ্চু
প্রকাশ : ১২ আগস্ট ২০১৩, ১৭:৪৭
যারা ভিডিও গেমের প্রতি একটু বেশিই আকৃষ্ট, তাদের অভিভাবকদের জন্য দুঃসংবাদই বটে। আইওয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন, এই গেমারদের সহিঞ্চুতা অন্যদের চাইতে তুলনামূলকভাবে কম। ফলে অনেক ক্ষেত্রেই তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না। এই গবেষণায় বলা হয়েছে, যারা হালো বা আনরিয়েল টুনার্মেন্টের মতো ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম খেলে অভ্যস্ত, তাদের অত্যন্ত দ্রুতগতিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় গেম খেলার সময়। এটি বাস্তব জীবনেও তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করলেও সহিঞ্চুতা কমিয়ে ফেলে। এই গবেষণার সাথে সম্পৃক্ত ড. ক্রেইগ অ্যান্ডারসন জানান, ফার্স্ট পারসন শুটার গেমগুলোর মতো যেসব গেম রয়েছে, সেগুলোতে আসক্তি শেষ পর্যন্ত গেমারদের ব্যক্তিগত জীবনে অনেক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ভিডিও গেমের নেতিবাচক এবং ইতিবাচক প্রভাব নিয়ে এই গবেষণাটি পরিচালিত হয়